প্রাইভেসি পলিসি
সর্বশেষ হালনাগাদ: ১৩ নভেম্বর ২০২৬
১. বায়ারের যে তথ্য রাখি
নাম, ইমেইল, প্ল্যান ও পেমেন্টের হিসাব, কোন প্রোফাইলের কন্টাক্ট কবে দেখেছেন, আর ডিভাইসের একটি আইডি। পাসওয়ার্ড আমরা দেখতে পাই না; তা এনক্রিপ্ট করা অবস্থায় থাকে।
২. ইনফ্লুয়েন্সারের যে তথ্য রাখি
নাম, পেজের নাম ও লিংক, ফলোয়ার, ক্যাটাগরি, প্রকাশ্য ব্যবসায়িক ইমেইল, এবং সম্মতি থাকলে ফোন নম্বর। ফোন নম্বর শুধু সেই ইনফ্লুয়েন্সারদের দেখানো হয় যাঁরা নিজে সম্মতি দিয়েছেন।
কোনো ইনফ্লুয়েন্সার তালিকা থেকে নিজের তথ্য সরাতে বা সংশোধন করতে চাইলে আমাদের জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
৩. কেন রাখি
সেবা চালু রাখা, প্ল্যান যাচাই, অপব্যবহার ও তথ্য চুরি ঠেকানো, এবং গুরুত্বপূর্ণ খবর ইমেইলে জানানোর জন্য।
৪. নিরাপত্তা
তথ্য সুরক্ষিত ডাটাবেসে থাকে, যেখানে প্রত্যেকে শুধু নিজের অনুমোদিত তথ্য দেখতে পান। কোনো ডাউনলোড বা এক্সপোর্টের সুযোগ নেই। সংযোগ এনক্রিপ্টেড (HTTPS)।
৫. তৃতীয় পক্ষ
আমরা কারো তথ্য বিক্রি করি না। সেবা চালাতে ডাটাবেস ও লগইন সেবাদাতা (Supabase), হোস্টিং (Cloudflare) এবং পেমেন্ট সেবাদাতা ব্যবহার করা হয়, যাঁরা শুধু প্রয়োজনীয় তথ্য পান।
৬. আপনার অধিকার
আপনি নিজের অ্যাকাউন্টের তথ্য দেখতে, সংশোধন করতে বা অ্যাকাউন্ট মুছে ফেলতে অনুরোধ করতে পারেন।